২৪ মে ২০১৫ - ০৭:৩৭
ইয়েমেনে হামলা চালাতে গিয়ে সৌদি বিমান বিধ্বস্ত

ইয়েমেনে হামলা চালাতে গিয়ে বর্বর সৌদি বাহিনীর একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইয়েমেনে হামলা চালাতে গিয়ে বর্বর সৌদি বাহিনীর একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সানা প্রদেশের বানি হারিস জেলায় এফ-১৬ জঙ্গিবিমানটি বিধ্বস্ত হয়।
ইয়েমেনের আল-দাইলামি বিমান ঘাঁটিতে কয়েক দফা হামলার চালানো পর এটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। বিমানটি বিধ্স্ত হওয়ার পরও এতে থাকা দুটি ক্ষেপণাস্ত্র অবিষ্ফোরিত অবস্থায় রয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে- ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী গুলি করে বিমানটি ভূপাতিত করেছে। এর আগে, গত ১১ মে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধারা মরক্কোর একটি বিমান ভূপাতিত করে।
গত ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন শুরু করেছে। এ পর্যন্ত সৌদি বাহিনীর বিমান হামলায় ইয়েমেনের কয়েক হাজার নাগরিক হতাহত হয়েছে। এরইমধ্যে খোদ ইসরাইলের গণম্যাধমে খবর বের হয়েছে, সৌদি জোটে যোগ দিয়ে ইহুদিবাদী ইসরাইলও ইয়েমেনের ওপর হামলা চালাচ্ছে।#